সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ
- আপডেট সময় : ১১:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১০৩৬ বার পড়া হয়েছে
সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে পেশাগত মর্যাদা, অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এ্যাবজা) জোট পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকালে রাজধানীর মতিঝিল সিটি সেন্টার সংলগ্ন একটি রেষ্টুরেন্টে এ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ্যাবজার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর-এর সভাপতিত্বে বিগত বছরের কার্যক্রম তুলে ধরে জোটকে গতিশীল করতে সকলের নিকট আহবান জানান।
এ সময় জোট নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে আহ্বায়ক ও ওমর ফারুক জালালকে সদস্য সচিব করে জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জ, হয়রানি ও পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে এ্যাবজা জোট সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ জোটে যারা রয়েছেন তারা হলেন, জাস্টিস ফর জার্নালিস্টের পক্ষে মহাসচিব শাহিন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন, টেলিভিশন এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অশোক ধর, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি সাব্বির আহমেদ রনি, লায়ন মোঃ নুর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং ৪৬/২৪), বাংলাদেশ প্রেস ক্লাবের (রেজি নং ৯৮৭৩৬/১২) সভাপতি ফরিদ খান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (রেজি: নং ৭১৬১(৩৪৯)/৭) মহাসচিব এম এ মমিন আনসারী, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদ ইকবাল, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের (রেজি: এস ১৪১৭) সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি টিএইচএম জাহাঙ্গীর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা, নারী সাংবাদিক ঐক্য পরিষদের মারিয়া আক্তার, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এম আর এ সুজন মাহমুদ, জাতীয় প্রেস কাউন্সিলের (রেজি: নং ০২৪৩৩৮) সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন গাজী, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনি, নারায়নগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক এমএ মান্নান ভুঁইয়া, জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সালেহ আহমেদ সাহেল, শাহ মোঃ সরওয়ার জাহান, কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মীর, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি মো: সোহেল রানা, শহীদুল ইসলাম চৌধুরী, মহাসচিব, গ্রামীন সংবাদ সংস্থা, বিএম আশিক হাসান, মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম, কেএম আবুল হোসেন, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম, ফয়সাল আজম অপু, সভাপতি, সোনা মসজিদ প্রেস ক্লাব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এ সংগঠনের জোটভুক্ত সদস্য।
নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় আগে সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করবে।
জোটের কার্যক্রম প্রসারের জন্য ৮ বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে স্থানীয় এবং আঞ্চলিক সাংবাদিক সংগঠনগুলো সদস্যপদ লাভ করতে পারবে।
আস্থা/এমএইচ


















