ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু Logo এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের Logo কৃষক কার্ড পাবে ১কোটি ৬৫লাখ কৃষক: মিলবে ১০ ধরনের সুবিধা Logo ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১০২৬ বার পড়া হয়েছে

এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের

আস্থা ডেস্কঃ

পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রড শিট জবাব (নিরীক্ষা আপত্তি) নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলেও সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পর ব্রড শিট জবাব পাঠানোর নির্দেশনা দিলেও দীর্ঘ সময় পার হয়ে গেছে। এই সময়ে অনেক ক্ষেত্রে জবাব পাওয়া যায় না। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের কেউ অবসরে গেছেন আবার অনেকেই মৃত্যুবরণ করেছেন। ফলে প্রতিবেদনে উল্লেখিত গুরুতর আপত্তি গুলো নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়ে।

এতে আরও বলা হয়, সময়মতো ব্রড শিট জবাব না পাওয়ায় বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠান প্রধানদের এ ধরনের বিলম্ব নীতিমালা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা হিসেবে গণ্য হবে।

এ অবস্থায় যেসব প্রতিষ্ঠানের ব্রড শিট জবাব এখনো পেন্ডিং রয়েছে, সেগুলো আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে করতে ব্যর্থ হলে এমপিও নীতিমালা–২০২৫ এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী সরকার বা সরকার নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন না করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের

আপডেট সময় : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬