ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা
- আপডেট সময় : ০১:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা
আন্তর্জাতিক ডেস্কঃ
হরমুজ প্রণালি রক্ষায় অবশেষে মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সারা দিতে যাচ্ছে সকল অমুসলিম মিত্ররা। যুক্তরাজ্যের নেতৃত্বে ২২টি দেশ হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে এই জোট গঠিত হচ্ছে। সূত্র-রয়টার্স।
রোববার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্কি রুটে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ন্যাটো মহাসচিব বলেন, হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে ২২টি দেশের একটি জোট গঠিত হচ্ছে। আমি জানি মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ ছিলেন, কারণ তিনি মনে করেন ইউরোপীয় এবং অন্যান্য মিত্ররা খুব ধীরগতিতে কাজ করছে।
তিনি বলেন, তবে সুসংবাদ হলো, বৃহস্পতিবার থেকে ২২টি দেশের একটি দল, হরমুজ প্রণালিকে মুক্ত করার জন্য একত্রিত হয়েছে। যাদের বেশিরভাগই ন্যাটো সদস্য।
এদিকে, ইসরায়েলি বাহিনী সোমবার ভোরে তেহরানে বড় ধরনের বিমান হামলা চালায়। এতে তেহরানের বেশকিছু এলাকা বিদ্যুহীন হয়ে পড়ে। দেশের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান।
এ ছাড়া ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেম ও পশ্চিম তীরের আকাশে একটি ক্লাস্টার ওয়ারহেড বহনকারী ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে ইসরায়েলের অন্তত আটটি স্থানে। (সূত্র-রয়টার্স)।
দৈনিক আস্থা/এমএইচ



















