মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ১১:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
আস্থা ডেস্কঃ
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মনির হোসেন বশিরের দুই হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে। আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোড়া চর গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বশিরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
এর আগে রোববার রাতে সদর থানা এলাকার শেষ সীমানা ও সিংগাইর থানা এলাকার শুরুর প্রায় ২শ গজের মধ্যে এ ঘটনা ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম বলেন, বশিরকে কুপিয়ে আহত করার ঘটনায় কারা জড়িত- এসব বিষয় তদন্ত করা হচ্ছে। আহত বশিরের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
আস্থা/এমএইচ



















