ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী মেয়ে

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী মেয়ে

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের নান্দাইলে সৎ বাবার ধর্ষণের শিকার হয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরী (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত সৎ বাবা আবদুল হেকিম (৬৪)’কে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর মা বাদী হয়ে গত শুক্রবার রাতে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সেই অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে অভিযুক্ত আবদুল হেকিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণ জানা যায়, তার প্রথম দুই স্বামী মারা যাওয়ার পর আবদুল হেকিমকে বিয়ে করেন। প্রতিবন্ধী মেয়েটি তার প্রথম স্বামীর সন্তান। সম্প্রতি তার মেয়ে নানা ধরনের শারীরিক জটিলতার সম্মুখীন হয়। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার মেয়ে অন্তঃসত্ত্বা।

পরে তিনি বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞেস করলে সে ইশারায় জানায় তার সৎ বাবা আবদুল হেকিম তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করতেন।

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আবদুল হেকিম ক্ষমা চাইলেও ন্যায়বিচারের দাবিতে থানায় অভিযোগ দাখিল করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন মিয়া বলেন, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ময়মনসিংহে সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী মেয়ে

আপডেট সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬