পাইকগাছায় যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ১০:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
খুলনা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছা উপজেলায় এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশার আবাদ আশ্রয়ণ প্রকল্পে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নয়ন গাজী (১৮)।
আজ মঙ্গলবার (আজ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে স্থানীয় বাসিন্দা নাসির গাজীর ছেলে। ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি মারা গেছেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশের এসআই আসলাম লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে।
পাইকগাছা থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, এ মুহূর্তে আত্মহত্যার কারন জানা যায়নি তবে, তদন্ত চলছে। প্রতিবেশিরা বলছেন, নয়ন ভালো ছেলে। তারা মৃত্যুর পিছনে পারিবারিক কলহকে বেশি গুরুত্ব দিয়েছেন ।
দৈনিক আস্থা/এমএইচ



















