ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল

Astha DESK
  • আপডেট সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল

শেখ শ্রবণ হোসেন শাওনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ। আবার যে কয়েকটি সংগঠনের মেয়াদ আছে, সেগুলোর শীর্ষ নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেউ কেউ চলে গেছে মন্ত্রিসভায়। ফলে তারা আগের মতো সংগঠনকে সময় দিতে পারছেন না। সময়ের বাস্তবতায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

অপর দিকে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে ২০২৪ সালের ২৯ মার্চ গঠিত ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় যে কোনো সময় নতুন কমিটি গঠনের গুঞ্জন চলছে। সংগঠনটির নেতাকর্মীরা চান, সুপার ফাইভ কমিটি নয়; বরং ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হোক। তাদের যুক্তি ছাত্রদলের বয়সসীমা থাকায় অনেক নেতাকর্মী শেষবারের মতো কমিটিতে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে জাতীয়তাবাদী যুবদলের কার্যক্রম চলছে সাত সদস্যের কমিটি দিয়ে। ২০২৪ সালের ৯ জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে আরেক সদস্য বাড়িয়ে ৭ সদস্যের কমিটি করা হয়। কিন্তু দেড় বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি। তাই পূর্ণাঙ্গ বা নতুন কমিটি ঘোষণা হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদীয় এলাকার জনগণকে সময় দিতে গিয়ে সংগঠনকে আগের মতো সময় দিতে পারছেন না তিনি। সেই বাস্তবতায় যুবদলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জন চলছে।

বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিত্বও পেয়েছেন। তিনিও সংগঠনকে আগের মতো সময় দিতে পারছেন না।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০২৩ সালের ২০ এপ্রিল ২শ ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২শ ১৩ জনের নাম ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদও শেষ হয়েছে। তাই স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি যেকোনো সময় ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনাই বেশি।

সুপার ফাইভ কমিটির কথা শুনলেই ভয় পাচ্ছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাই সুপার ফাইভ কমিটি হোক, তা চান না। বরং তারা চান বর্তমান কমিটিই পূর্ণাঙ্গ করা হোক। তুলনামূলক জুনিয়র নেতাকর্মীরা আবার দেড় থেকে দুই বছর পদ পেতে অপেক্ষা করতে নারাজ। বিশেষ করে বয়সসীমার কারণে ছাত্রদল থেকে বাদ পড়া নেতাকর্মীরা দীর্ঘদিন পরিচয়হীন রয়েছেন। তারা চান দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হোক। একই সঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিও সুপার ফাইভ না দিয়ে পূর্ণাঙ্গ করা হোক।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভাষ্যমতে, আগের মতো যদি এসব সংগঠনের সুপার ফাইভ কমিটি করা হয়, তাহলে আবার তাদের পদ পেতে দেড়-দুই বছর অপেক্ষা করতে হতে পারে। আবার এই সময়ের মধ্যে যদি কমিটিতে পদ পেতে বয়সসীমা নির্ধারণ করা হয়, তাহলে অনেক ছাত্রদল নেতার বয়সসীমার কারণে পদ পাওয়ার অযোগ্য হয়ে পড়বেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল

আপডেট সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬