ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান এমপি Logo ইউনুচের এক বছরে ১২,৬,৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন Logo সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১ হাজার জন Logo ৪ বছরে টোল আদায় ৩৩৯২ কোটি টাকা Logo রাজনৈতিক ছত্রছায়ায় বাড়ছে হত্যা ও ধর্ষণ-জামাত আমীর Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক

চৌৗদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

চৌৗদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এর আগে মঙ্গলবার (৫ মে) রাত ১১টার দিকে জগন্নাথদিঘী ইউনিয়নে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে কুপিয়ে আহত করা হয়। সে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টায় জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে পাঠানি চিকিৎসকরা।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এলাকার একটি পক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ এখনো ঢাকা থেকে চৌদ্দগ্রাম আসেনি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চৌৗদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬