ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান এমপি Logo ইউনুচের এক বছরে ১২,৬,৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন Logo সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১ হাজার জন Logo ৪ বছরে টোল আদায় ৩৩৯২ কোটি টাকা Logo রাজনৈতিক ছত্রছায়ায় বাড়ছে হত্যা ও ধর্ষণ-জামাত আমীর Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক

বোনের বাসায় বেড়াতে গিয়ে নিহত-১, আহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / ১০৩৫ বার পড়া হয়েছে

বোনের বাসায় বেড়াতে গিয়ে নিহত-১, আহত-১

চট্টগ্রাম ব্যুরোঃ

চট্টগ্রামের রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় চোখে গুলি গেলে আহত হয়েছে রেশমি আক্তার (১১) নামে এক শিশু। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হাসান প্রকাশ রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। তিনি স্থানীয় আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাজু তিন দিন আগে রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তার বোনের বাসার সামনের রাস্তায় দুই যুবক রাজুকে গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারায় রাজু।

এদিকে গুলিতে রেশমি আক্তার নামে এক শিশু চোখে গুলিবিদ্ধ হন বলেও জানান স্থানীয়রা। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বায়েজিদ থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, রৌফাবাদে গুলিতে নিহতের ঘটনা তদন্ত করছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি প্রতিশোধ হিসেবে এই খুন হয়েছে বলে তথ্য পাচ্ছি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বোনের বাসায় বেড়াতে গিয়ে নিহত-১, আহত-১

আপডেট সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬