কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
কুয়েট প্রতিনিধিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন ও পাবনা সদর উপজেলা দিলালপুর বাসিন্দা (পৌরসভা) মোঃ আব্দুস সামাদ এর ছেলে।
পাবনা জেলার দিলালপুর এলাকাটি পাবনা সদর উপজেলায় অবস্থিত।অবস্থান: এটি পাবনা পৌরসভার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং সুপরিচিত মহল্লা/এলাকা।
জানা যায়, খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল ও সাঁতার কাটতে নেমে তিনি পানিতে ডুবে যান। পরে হপাঠীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট থাকার পর ডুবুরি দল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ার করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















