ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এস কে সাগর/খুলনাঃ

খুলনা জেলার কয়রা উপজেলায় ঔষধ ব্যবসায়ী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতাষ মৃধাকে (৪০) যশোর মৃধার ছেলে। সে উপজেলার গিলাবাড়ি বাজারের ঔষধ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল চোর সিঁদ কেটে ভবতাষ মৃধার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন ভবতাষকে উদ্ধার করে কয়রা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতাষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬