এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর
- আপডেট সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর
স্টাফ রিপোর্টারঃ
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিনকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন আইনমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার মিরপুরের পল্লবীতে রামিসাকে পাশের ফ্লাটে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সোহেল রানা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তিনি এই জবানবন্দি দেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ



















