ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতার ওপর হামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১০১২ বার পড়া হয়েছে

এনসিপি নেতার ওপর হামলা

আস্থা ডেস্কঃ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) এনসিপিতে যোগদান উপলক্ষে তিনি ঝিনাইদহ যান,  অনুষ্ঠান পূর্বে কালেক্টর মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলে তার উপর হামলা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়।

পাটওয়ারী বলেন, তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুসি মারা হয়। এ সময় হামলাকারীরা আমার মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি বলেন, ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান করছেন। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান পাটওয়ারী।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

এনসিপি নেতার ওপর হামলা

আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬