সিলেটে শিশুকে গল কেটে হত্যা
- আপডেট সময় : ০৪:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
সিলেটে শিশুকে গল কেটে হত্যা
আহসান হাবিবঃ
সিলেটের জালালাবাদে মাইমুনা জান্নাত তোহা নামের ১৮ মাসের ঘুমন্ত কন্যাশিশুকে জবাই করে হত্যা করেছেন শিশুটির মা। মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ মে) ভোরে জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় শিশুর বাবা ফজরের নামাজ আদায়ে মসজিদে গেলে এই ঘটনা ঘটান সুবিনা বেগম। নিহত তোহা কালারুকা গ্রামের আমির আলী ও সুবিনা বেগমের মেয়ে।
পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সুবিনার স্বামী আমির আলী বলেন, সুবিনা নানা রোগে আক্রান্ত। কী রোগ, তা এখনো ধরা পড়েনি, তবে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আমি ফজরের নামাজে চলে যাওয়ার পরপরই বসতঘরে থাকা দা দিয়ে আমার মেয়েকে গলা কেটে হত্যা করে সে।
তিনি জানান, ‘আমার ছেলে দৌড়ে মসজিদে গিয়ে এসব আমাকে জানায়। ছেলে যদি দৌড়ে না পালাত, তাকেও মেরে ফেলত সে। এসব শুনে বাড়িতে গিয়ে দেখি মানুষের ভিড় এবং আমার মেয়ের গলা কাটা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) মোঃ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















