শিরোনাম:
সিলেটে র্যাব সদস্যকে হত্যা
Astha DESK
- আপডেট সময় : ০৫:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
সিলেটে র্যাব সদস্যকে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ছিনতাইকারীকে ছুরিসহ আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় ওই ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে র্যাব সদস্য ইমন আচার্য ধরে ফেললে ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















