শিরোনাম:
এনসিপির কেন্দ্রীয় নেতা আটক
Astha DESK
- আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১০৯৯ বার পড়া হয়েছে
এনসিপির কেন্দ্রীয় নেতা আটক
আস্থা ডেস্কঃ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২৪ মে) সন্ধ্যায় জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহে একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে এসেছিলেন তারেক রেজা। সংবাদ সম্মেলন শেষ করে ফেরার পথে স্টেডিয়ামের সামনে পৌঁছালে সদর থানা-পুলিশের একটি দল তাঁকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ছাত্রদলের দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















