গাইবান্ধায় বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধায় বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) সন্ধ্যার আগে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ দূঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী দাস (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
স্থানীয়রা জানান, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং এবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন। আজ শেষ বিকেলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি মা কল্পনা রাণীর সঙ্গে বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড় তুলতে গেলে বজ্রাঘাতের শিকার হয়।
এসময় মা-ছেলে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও পাড়া-প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই তারা মৃত্যু হয়।
দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল এবং ইউপি সদস্য শাহিন আলম।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর বলেন, মৃতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।সরকারি নিয়মনীতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।
গাইবান্ধার সাঘাটা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোঃ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ













