ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মা ও তার মেয়েকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে এবং বাড়িতে অবস্থানরত এক নারী ও তার স্কুলছাত্রী কন্যাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

খবর পেয়ে মাতামুহুরি তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী শিশুর মামা সাইদুল ইসলাম মারুফ বলেন, তার ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

মাতামুহুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে, অধিকতর তদন্তের জন্য আমি ঘটনাস্থলে আছি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

আপডেট সময় : ০৩:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬