দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে-২ শ্রমিক নিহত: আহত-৪
- আপডেট সময় : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১০৩৬ বার পড়া হয়েছে
দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে-২ শ্রমিক নিহত: আহত-৪
এম বাহাউদ্দীন নোমান/দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।
আজ শনিবার (১৩ জুন) বিকাল ৫ টার দিকে আলীপুর ইউনিয়নের আউলিয়াপুর চৌকিদার বাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীপুর ইউনিয়নের ৮ নম্বর খলিশাখালী গ্রামের বাসিন্দা ও টিউবওয়েল কন্ট্রাক্টর মোহাম্মদ বেলাল হোসেনের তত্ত্বাবধানে কাজ চলাকালে মাটির নিচ থেকে পাইপ তোলার সময় বিদ্যুৎ-এর তারের সাথে লেগে গিয়ে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এসময় তাদেরকে বাঁচাতে গিয়ে আহত হয় আরও ৪ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হলো, মোঃ বেল্লাল (৪০)। সে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে ও মোঃ ইউসুফ (৩০)। সে ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মোঃ বেল্লাল হোসেনের ছেলে।
আহত হলো: মোঃ রাকিব হোসেন (১৭), মোঃ রনি (১৮) মোঃ মারুফ (১৯), মোঃ রিফাত (২১)। আহতদের উদ্ধার করে দ্রুত দশমিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কর্তব্যরত চিকিৎসকের তথ্যমতে তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
পটুয়াখালীর দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, আইন পদক্ষেপ প্রকৃয়াধীন।
দৈনিক আস্থা/এমএইচ



















