চট্টগ্রামে মা-মেয়ে হত্যার প্রধান আসামি আটক
- আপডেট সময় : ০১:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মা-মেয়ে হত্যার প্রধান আসামি আটক
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে আটক করেছে জেলা পুলিশ।
গত রাতে পটিয়া থানা এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিম তাকে আটক করে।
পুলিশ জানায়, ঋণের স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে আসামি রিমন চাকু নিয়ে ভিকটিমের বাড়ির পেছনে ওঁৎ পেতে ছিল। এ সময় গৃহকর্ত্রী এনি বড়ুয়া তাকে দেখে চিৎকার করলে তাকে চাকু দিয়ে আঘাত করা হয়। পরে মায়ের চিৎকার শুনে মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে রিমন। পালিয়ে যাওয়ার সময় সে ভিকটিমের মোবাইল ফোনটি নিয়ে যায়।
আটকের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















