ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০৩১ বার পড়া হয়েছে

অভয়নগরে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামে একাধিক মামলার এক আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেন ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, রিয়াজ হোসেন এলাকায় সন্ত্রাসী প্রকৃতির যুবক হিসেবে পরিচিত ছিলেন। মাদকের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রিয়াজ হোসেন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অন্তত ছয়টি মামলা ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের অভিযান চলছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

অভয়নগরে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬