ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ

পূর্ব প্রশান্ত মহাসাগরে (ইস্টার্ন প্যাসিফিক) মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌযানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে একজন নিহত এবং দুজন জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সাউথকম।

সাউথকমের এক বিবৃতিতে বলা হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে সাউদার্ন স্পিয়ার অভিযানটি পরিচালনা করে। মার্কিন সামরিক বাহিনী অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

সাউথকম জানিয়েছে, অভিযানে একজন ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হয়েছেন এবং নৌযানে থাকা আরও দুজন পুরুষ জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে অভিযানে কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হননি বলেও নিশ্চিত করেছে। (সূত্র-আনাদোলু এজেন্সির)।

তবে চলমান এই অভিযান ও প্রাণহানির ঘটনা নিয়ে মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা এবং সামরিক আইন বিশেষজ্ঞদের মাঝে তীব্র সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আপডেট সময় : ০৩:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬