গাইবান্ধায় ভাইয়ের হাতে বড় ভাই খুন
- আপডেট সময় : ০২:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ভাইয়ের হাতে বড় ভাই খুন
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব (২২)।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ার করা হয়েছে। নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব দুই ভাই। তারা ওই এলাকার এরশাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল কার দায়িত্বে থাকবে সেটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। পরে গুরতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের লোকজন প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়। অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি তদন্ত স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















