ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালিতে পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

মধুখালিতে পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মৃত্যু

আস্থা ডেস্কঃ

ফরিদপুরের মধুখালি উপজেলায় পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোঃ ইশতেয়াক আহম্মেদ (প্রান্ত মির্জা) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মধুখালী উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।

আজ রবিবার (২১ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং প্রয়াত এস্কেন্দার হায়দারের সন্তান।

আটকের পর ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ের হাজতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

পরিবারের দাবি, গতকাল শনিবার গভীর রাতে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিজ বাসা থেকে আটক করে নিয়ে যায়। এরপর আজ সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর জানতে পারেন তারা।

পরিবারের অভিযোগ, মোঃ ইশতেয়াক আহম্মেদ (প্রান্ত মির্জা)র বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়। আটকের পর তিনি পুলিশ হেফাজতেই মারা যান। এ ঘটনায় তারা মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি দাবি করেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এবং ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রান্তর ওপর কোনো প্রকার শারীরিক নির্যাতন বা আঘাত করা হয়নি। তিনি শনিবার দিবাগত রাত ২টার দিকে ১০০ গ্রাম গাঁজাসহ আটকের পর ডিবি কার্যালয়ের হাজতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশের প্রাথমিক ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মধুখালিতে পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬