ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় ৪৩ বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২১শে জুন) দুপুড়ে রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বিজিও এম, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় রামগড় জোন সদর কর্তৃক পরিচালিত রামগড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প দ্বারা পরিচালিত বেকার যুবক-যুবতীদের মাঝে বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করে।

এছাড়াও তিনি আরো বলেন, প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ গ্রহণ করে ব্যক্তিগত জীবন-সহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং রামগড় বিজিবি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন

আপডেট সময় : ০৯:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬