শিরোনাম:
রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের
Astha DESK
- আপডেট সময় : ০১:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১০৭৩ বার পড়া হয়েছে
রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের
আতিকুর রহমান আতিকঃ
আগামীকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট। গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এ সমাবেশের ডাক দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে।
আজ সোমবার জোটের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
হামিদুর রহমান আজাদ বলেন, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ হবে। সমাবেশে জামায়াত আমিরসহ জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে।
দৈনিক আস্থা/এমএইচ

















