ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১০২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের সাবেক সভাপতি নেতা মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে শিবির নেতা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।

গাইবান্ধা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী তাকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সংঘটিত এক সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অপরদিকে অভিযুক্তার বাড়িতে আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার

আপডেট সময় : ০১:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬