ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান!

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান!

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ডাউনিং স্ট্রিটের শীর্ষ সরকারি সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে। একই সঙ্গে তিনি নিজের উত্তরসূরি নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের রূপরেখাও ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইরান-আমেরিকা-ইজরাঈল যুদ্ধে ব্রিটেন মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি, বাহারাইনে অতিরিক্ত চারটি যুদ্ধবিমান মোতায়ন, মধ্যপ্রাচ্য থেকে সুকৌশলে তিন লক্ষ ব্রিটিশ নাগরিককে সরিয়ে নিয়ে আমেরিকাকে সমর্থন করা, ইরানের নিক্ষেপকৃত ডোন নষ্ট করতে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করা, ভুল পররাষ্ট্রনীতির কারণে ক্ষেপেছে ইরান।

যার কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের জন্য ইরান কৌশলে কলকাটি নাড়িয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, নীতিগত ব্যর্থতা এবং লেবার পার্টির অভ্যন্তরীণ তীব্র অসন্তোষ ও ভূল পররাষ্ট্রনীতিতে ঘি ঢেলেছে কৌশলে। যার ফলে সম্প্রতি প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম গুরুত্বপূর্ণ নর্দার্ন ইংল্যান্ডের মেকারফিল্ড উপ-নির্বাচনে জয় লাভ করে।

বিগত কয়েকদিন ধরে নানা মহলের ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছেন। যদি লেবার পার্টির নেতৃত্বে আসার জন্য কোনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতাও হয়, তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন অ্যান্ডি বার্নহাম সহজেই যুক্তরাজ্যের নতুন নেতা হিসেবে উঠে আসতে পারেন।

সম্প্রতি মেকারফিল্ড উপ-নির্বাচনে বড় জয়ের পর অ্যান্ডি বার্নহাম আজ বিকেলে ওয়েস্ট মিনস্টারে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এই রাজনৈতিক বিজয় তাকে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বে আসার এবং প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হওয়ার পথ অনেকটাই সহজ করে দিল। সূত্র-ফক্স নিউজের প্রতিবেদন এবং দ্য টাইমস অব ইসরায়েল।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান!

আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬