ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক

চট্টগ্রাম প্রতিনিধিঃ

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধী নেটওয়ার্ক পরিচালনাকারী মোবারক হোসেন ইমনকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২জুন) রাত সাড়ে ১০টার দিকে গুলশানের একটি অভিজাত হোটেলের কক্ষ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী। সে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বিদেশে অবস্থানরত ‘বড় সাজ্জাদ’-এর হয়ে ইমন চট্টগ্রাম অঞ্চলে অপরাধী চক্রের কার্যক্রম সমন্বয়ের ভূমিকা পালন করছিলো। চট্টগ্রাম নগরের আলোচিত জোড়া খুন, ঢাকাইয়া আকবর হত্যা, চাঁদাবাজি, অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ইমনের অবস্থান শনাক্তে প্রযুক্তিনির্ভর নজরদারি চালছিলো। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন, ইমনকে আটকের পর চট্রগ্রামে আনা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক

আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬