পাবনায় পদ্মার চরে বালু উত্তোলনের দ্বন্দ্বে গুলি, বিএনপির কর্মী নিহত
- আপডেট সময় : ০৪:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধিঃ
পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ মঞ্জু শেখ (৩৫) নামের বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সিমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা হয়। সে আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে।
এছাড়াও সে সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা। দলীয় সূত্রে তিনি বিএনপির একজন কর্মী ছিলেন।
এলাকবাসী সূত্রে জানা গেছে, চরতারাপুরের চর এলাকা জোতকাকুড়িয়ায় কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকালও সকালে এ বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। আজকে সকালে দুপক্ষের লোকজন বালু আছে কি না চেক করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলিতে ঘটনাস্থলেই মঞ্জুর নামের বিএনপির কর্মীর মৃত্যু হয়।
সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু লোকজন বালু তুলতে গেলে আমার ভাতিজারা বাঁধা দিতে গেলে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করে। অবিলম্বে সন্ত্রাসীদের আটক করতে হবে।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। প্রশাসনের তদন্তে যদি বালু উত্তোলন বা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে আপত্তি নেই।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















