ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের মিথ্যা মামলা দাখিলকারীর বিরুদ্ধে ব্যবস্থা: ডিবিপ্রধান

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের মিথ্যা মামলা দাখিলকারীর বিরুদ্ধে ব্যবস্থা: ডিবিপ্রধান

আহসান হাবিবঃ

চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানের সাফল্য তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে ডিবি প্রধান বলেন, জুলাই আন্দোলন সংক্রান্ত মোট ৫৯টি মামলা বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। পর্যায়ক্রমে প্রতিটি মামলার তদন্তই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি ১৫ দিন পরপর এই মামলাগুলো নিয়ে বিশেষ পর্যালোচনা সভা করা হচ্ছে। এছাড়া পুলিশ সদরদপ্তরেও এই মামলাগুলো তদারকির জন্য একটি আলাদা মনিটরিং সেল কাজ করছে বলে তিনি জানান।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রতিটি মামলার তথ্য-উপাত্ত অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। কোনো অবস্থাতেই কোনো নিরাপরাধ মানুষকে হয়রানি করা হবে না।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জুলাই আন্দোলনের মিথ্যা মামলা দাখিলকারীর বিরুদ্ধে ব্যবস্থা: ডিবিপ্রধান

আপডেট সময় : ১১:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬