ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০১:১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর সবুজবাগ এলাকায় প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ ইব্রাহিম পলাশ (৩২) নামের বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত পলাশ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সোনাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। সে রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকায় থাকতেন।

হাসপাতালে নিয়ে আসা মৃতের বন্ধু মোঃ হিরা বলেন, পলাশ পেশায় প্রাইভেট কার চালক ও বিএনপির কর্মী। রাতে তিনি চায়ের দোকানে বসেছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০/১২ জন মিলে পলাশের ওপর ধারাল অস্ত্র দিয়ে তার উভয় হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে ২টি গুরুতর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিরা বলেন, গত ৪/৫ দিন আগে এলাকার গ্যারেজ থেকে একটি রিকশা সবুজ চুরি করে নিয়ে গিয়েছিলেন। পলাশ সেই রিকশা উদ্ধার করতে গিয়েছিল। তা নিয়ে ওইদিন সবুজের সঙ্গে তর্কবিতর্ক হয়। তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তথ্যটি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬