নাচোলে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১
- আপডেট সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
নাচোলে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যের একটি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে মোঃ নয়ন (১৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে হাটবাকইল বাজারে এ ঘটনা ঘটে। নিহত নয়ন
হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল বলেন, রাত আনুমানিক ৯টার দিকে ডিলারের গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গোডাউনের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ডাল, তেল ও চিনিসহ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কিছু পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মৃতদেহ উদ্ধার করা হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সময় তিনি উপর তলায় গিয়েছিল। যাওয়ার পর ধুয়াতে কিছু দেখতে না পেয়ে সেখানেই মারা যান।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনা ক্ষতিয়ে দেখা হবে।



















