ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস; আহত-১৯

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস; আহত-১৯

মোঃ মিনারুল ইসলাম/চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

মিন

চুয়াডাঙ্গায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারের সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌঁনে ১০টায় ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যায় রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস। বাসটি সরোজগঞ্জ বাজারের সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে নারী ও শিশুসহ বেশ অনেকেই আহত হয়। আহতদের ১৯ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বলে জানা গেছে। অপর দিকে আহতদের মধ্যে একই পরিবারের নারী-শিশুসহ ৭ জন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। এছাড়া তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিদর্শন করে দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস; আহত-১৯

আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬