চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
- আপডেট সময় : ০২:০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
স্ট্যাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় হাসেম মণ্ডল (৫২) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ( ২৪ জুলাই) সকাল সাড়ে ৮ দিকে উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে। সে উপজেলার উসমানপুর গ্রামের নতুনপাড়ার মৃত রুস্তম মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার
হাসেম মণ্ডল কৃষিজমিতে সার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু দিনশেষেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে।
আজ শুক্রবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকেরা একটি পাট খেতের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।



















