যমুনার ভাঙন এলাকা পরিদর্শনে-প্রতিমন্ত্রী টুকু
- আপডেট সময় : ০২:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
যমুনার ভাঙন এলাকা পরিদর্শনে-প্রতিমন্ত্রী টুকু
স্টাফ রিপোর্টারঃ
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের শাখারিয়া ভাঙনরোধে সার্বক্ষণিক তদারকি করেছেন আমার বড় ভাই সাবেক শিক্ষা উপমন্ত্রী বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ও টিউব জিওব্যাগ ডাম্পিং করার ফলে ভাঙনরোধ সম্ভব হয়েছে। এখানে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার জিওব্যাগ ফেলা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ) টাঙ্গাইলের ভূঞাপুরের নলিন ও গোপালপুরের শাখারিয়া এলাকা পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বেরিবাঁধ নির্মাণের জন্য আমরা কাজও করছি। ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত এ পাশে আর যেন ভাঙন না হয় সেজন্যে একটি স্থায়ী বেরিবাঁধ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। নদীর নাব্যতা ঠিক থাকলেই নদীর গতিপথ ঠিক থাকবে। আর যদি নদীর নাব্যতা ঠিক না থাকে তাহলেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন কবলিত হওয়ার আশঙ্কা থেকে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমূখ।



















