রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ
Doinik Astha
আপডেট সময় :
০৮:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
/
১০০৭
বার পড়া হয়েছে
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সৌদি আরবের রিয়াদ অঞ্চলের উদ্যোগে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা রিয়াদের একটি আবাসিক এলাকার স্থানীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সৌদি আরবের আহ্বায়ক ফয়সাল আহমেদ নুর, অর্থ সচিব সিদ্দিকুর রহমান রাসেল, সহ-অর্থ সচিব কিয়ান চৌধুরী ও আলাউদ্দিন।
এ ছাড়া রিয়াদ উপকমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান নীরব (আহমেদ) ও জাহিদুল ইসলাম হাসান, মুখ্য সংগঠক হুমায়ুন কবির, অর্থ সচিব সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রিমেল শিকদারসহ নির্বাহী ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে আত্মত্যাগকারী জুলাই শহীদদের স্মরণ, তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া ও মোনাজাত শেষে সংগঠনের রিয়াদ অঞ্চলের নেতৃবৃন্দের পক্ষ থেকে উপস্থিত সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।