নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
- আপডেট সময় : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের বহনকারী কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দাবি করেন, পদযাত্রা চলাকালে দলের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হামলা চালান। এতে এনসিপির নেতা-কর্মী ও ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিক আহত হন।
তিনি আরও দাবি করেন, হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমও আহত হয়েছেন। এ ছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















