ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির; জামায়াত নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১০২২ বার পড়া হয়েছে

শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির; জামায়াত নেতা আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে একা পেয়ে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে করা হয়। তিনি বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকন ও গ্রাম্য চিকিৎসক।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন। অভিযোগ রয়েছে, প্রায় ২২ দিন আগে এক শিক্ষার্থীকে একা পেয়ে তিনি যৌন হয়রানি করেন। পরে শিশুটি বাড়ি ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করা হয়েছে।

অভিযুক্ত ওমর ফারুক অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো অনৈতিক আচরণ করেননি। তার বাবা মজিবুর রহমানও অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন বলেন, অভিযুক্ত তাদের ৪ নম্বর ওয়ার্ডের রোকন। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন হওয়া উচিত এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির; জামায়াত নেতা আটক

আপডেট সময় : ১২:০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬