ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুহিন হত্যার এক বছর: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

তুহিন হত্যার এক বছর: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার এক বছর পূর্তিতে মামলার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর সিটির চান্দনা চৌরাস্তার ‘তুহিন চত্বরে’ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি তুহিনের পরিবারের সদস্যরাও অংশ নেন। বাবার হত্যার বিচারের দাবিতে ব্যানারের সামনে এসে বসে তুহিনের ছয় বছর বয়সী বড় ছেলে তৌকির।

এক বছর আগে গাজীপুর সিটির চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার শিকার হন। ঘটনার এক বছর পর একই এলাকায় আয়োজিত কর্মসূচিতে তার সহকর্মীরা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান।

বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা বা হত্যাকাণ্ড শুধু সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের জন্য ক্ষতির কারণ নয়; এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং মানুষের তথ্য জানার অধিকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি।

এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঢাকা জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেম তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ গাজী মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, জাতীয় সাংবাদিক অধিকার সোসাইটির আহ্বায়ক মোঃ মানিক সহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিবাদ সমাবেশ শেষে ‘তুহিন চত্বরে’ কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরে বাসন মেট্রো থানা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তুহিন হত্যার এক বছর: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:২৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬