ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

Astha DESK
  • আপডেট সময় : ১০:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ দিন ধরে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় তার বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে পরিবারের অভিযোগ।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব জানান, মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬