শিরোনাম:
পঞ্চগড়ে আখ চুরি করতে এসে ভারতীয় নাগরিক আটক
Astha DESK
- আপডেট সময় : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১০৩৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে আখ চুরি করতে এসে ভারতীয় নাগরিক আটক
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা।
পরে তাকে ৫৬ বিজিবির অমরখানা বিওপি ক্যাম্পে সোপর্দ করা হলে পরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ সোমবার (৯ আগষ্ট) এঘটনা ঘটে।
আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















