ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া পর বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার সুলতান মিস্ত্রি বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে ও ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মোঃ ইকবাল হোসেন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে নুরুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আস্থা/এমএইচ

ট্যাগস :

চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৯:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬