পুঠিয়ায় মজুতকৃত ৩২০ বস্তা সার জব্দ
- আপডেট সময় : ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
পুঠিয়ায় মজুতকৃত ৩২০ বস্তা সার জব্দ
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে মোঃ সাইদুল রহমানের দোকান থেকে অবৈধভাবে মজুতকৃত ৩শ ২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে কার্তিকপাড়া বাজারে যৌথ অভিযান চালিয়ে এ সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অভিযানের সময় বালাইনাশক বিক্রেতা মোঃ সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার মিলিয়ে মোট ৩শ ২০ বস্তা সার জব্দ করা হয়। এসময় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত সার বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আস্থা/এমএইচ



















