ত্রিশালে সড়ক দূর্ঘটনায় নিহত-২
- আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
ত্রিশালে সড়ক দূর্ঘটনায় নিহত-২
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এসময় বাসটি সামনে এগিয়ে গিয়ে স্থানীয় প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ত্রিশাল থানার এএসআই আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ র্যাকার দিয়ে উল্টে যাওয়া বাস উদ্ধার ও দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আস্থা/এমএইচ



















