চট্টগ্রাম ওয়াসাতে নিয়োগ দেওয়া হলো নতুন চেয়ারম্যান
- আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ওয়াসাতে নিয়োগ দেওয়া হলো নতুন চেয়ারম্যান
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়ার সন্তান মোঃ ইদ্রিস মিয়া।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আকতারুন নেছা স্বাক্ষরিত পানি সরবরাহ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মোঃ ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে নগরবাসীর নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইদ্রিস মিয়া। একই সঙ্গে ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
আস্থা/এমএইচ



















