ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক

চাঁদপুর প্রতিনিধিঃ

সরকারি চাকরি পেয়েই চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম খোকনকে তালাক দিয়েছে স্ত্রী জান্নাতুল ফেরদাউস।

সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে থেকে স্ত্রীর পড়াশোনা ও চাকরির প্রস্তুতির পেছনে অর্থ ব্যয় করার পর এমন ঘটনায় তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে চাঁদপুর আদালতে মামলাও করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালে পারিবারিকভাবে সাইফুল ইসলাম খোকনের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার প্রয়োজনে সাইফুল আবার মালয়েশিয়ায় চলে যান। সেখান থেকে তিনি স্ত্রীর উচ্চশিক্ষার ইচ্ছাকে সমর্থন করেন এবং তাঁকে স্থানীয় একটি কলেজে ভর্তি করান।

পরবর্তী সময়ে সরকারি চাকরির প্রস্তুতির জন্য স্ত্রীকে ঢাকায় নিয়ে আসেন সাইফুল। প্রায় চার বছর ধরে বিভিন্ন কোচিং করানোসহ পড়াশোনার খরচ, বাসাভাড়া ও অন্যান্য ব্যয় তিনি বহন করেছেন বলে দাবি তাঁর পরিবারের। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২ জানুয়ারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে চাকরি পান জান্নাতুল ফেরদাউস।

সাইফুলের অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে স্ত্রীর দূরত্ব তৈরি হতে থাকে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে গত ১ জুলাই কাউকে না জানিয়ে দেশে ফিরে স্ত্রীর কর্মস্থলে যান তিনি। সেখানে স্ত্রীর সঙ্গে দেখা হলেও তাঁকে অপেক্ষায় রেখে স্ত্রী চলে যান বলে দাবি করেন সাইফুল।

পরে গ্রামের বাড়িতে ফিরে শ্বশুরবাড়ির সদস্যদের বিষয়টি জানালে তাঁরা সমাধানের আশ্বাস দেন। তবে কয়েক দিন পর তাঁর বাড়িতে জান্নাতুল ফেরদাউসের পাঠানো তালাকের নোটিশ পৌঁছে।

সাইফুল ইসলাম বলেন, স্ত্রীর বিভিন্ন চাহিদা পূরণ করতে গিয়ে প্রবাসে উপার্জিত অর্থের বড় একটি অংশ তাঁর পড়াশোনা ও অন্যান্য কাজে ব্যয় করেছেন। বর্তমানে তিনি আর্থিকভাবে কঠিন অবস্থার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ভাই ফয়সল আহমেদ বলেন, বিদেশে থাকা অবস্থায় সাইফুল তাঁর বোনের খোঁজখবর রাখতেন না—এমন অভিযোগ থেকেই জান্নাত তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ফয়সল আহমেদ তাঁর বোনের পড়াশোনা, কোচিং, ঢাকায় বাসাভাড়া ও অন্যান্য খরচ সাইফুলের অর্থে হয়েছে বলে স্বীকার করেছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক

আপডেট সময় : ০৯:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬