কর্ণফুলী নদীতে চবি শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ১০:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটি কাপ্তাই সীতার পাহাড়ের বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সাজিদ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘন্টা পর মরাদেহ উদ্বার করা হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মরাদেহ উদ্বার করা হয়। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার মামুদপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত এএসপি মোঃ নাছির উদ্দিনের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
ওয়াগ্গা ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, দুপুর দেড়টায় ৯ পর্যটক সীতার পাহাড়ে বেড়ানো শেষে নদীর ঘাটে গোসল করতে যায়। এসময় এক পর্যটক নিখোঁজ হয়। পরে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ডবুরী দল।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, দুপুর দেড়টর
দিকে আমরা ফোন পেয়ে সন্ধান শুরু করি। কর্ণফুলী নদীতে জোয়ারে স্রোত বেশি থাকায় নিখোঁজের সন্ধান করতে একটু সমস্যা হয়। তবে রাঙামাটি থেকে একটি টিম ঘটনাস্থলে এসে সন্ধান শুরু করলে বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্বার করি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম জানান, আমি খবর পাওয়ার পর ডুবুরি দলকে উদ্ধার এর জন্য খবর দেই। পরে ডুবুরি দল বিকাল সাড়ে ৩টার পর কর্ণফুলী নদী হতে পর্যটকের লাশ উদ্ধার করে।
আস্থা/এমএইচ



















