ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-৬

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-৬

স্টাফ রিপোর্টারঃ

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬জন নিহত ও আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে তিনজন দগ্ধ হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও ১২ জনকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৬জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আস্থা/এমএইচ

ট্যাগস :

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-৬

আপডেট সময় : ১১:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬