সরকার নির্ধারিত ১,৫,৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২২০০ টাকায়!
- আপডেট সময় : ০১:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
সরকার নির্ধারিত ১,৫,৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২২০০ টাকায়!
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫শ ৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা।
বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই তারা বেশি দামে কিনছেন। যদিও, কোম্পানিগুলো বলছে, মধ্যপ্রাচ্য সংকটে বেড়েছে এলপিজির কাঁচামালের দাম ও জাহাজ ভাড়া। এতে সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে।
দেশের চাহিদার মোট এলপিজির ৮০ শতাংশই ব্যবহার হয় রান্নার কাজে। বাসা বাড়িতে পাইপলাইনে গ্যাস সংকটে আরও বেড়েছে এলপিজির চাহিদা।
সেপ্টেম্বরের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির ঘোষিত ১২ কেজি এলপিজির দাম ১শ ৫শ ৮৫ টাকা হলেও, বাজারে বিক্রি হচ্ছে ২২০০ টাকারও বেশি দরে। অর্থাৎ, বাড়তি প্রায় ৭০০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
এলপিজি ডিলাররা বলছেন, চলতি মাসে বসুন্ধরা, সান, ডেল্টা, আইগ্যাস, জি-গ্যাস নতুন করে এলপিজি সিলিন্ডারের অর্ডার নিচ্ছে না। ওমেরা ও ফ্রেশ কোম্পানি এলপিজির অর্ডার নিলেও, সরবরাহ করতে সময় নিচ্ছে ৩ থেকে ৭ দিন পর্যন্ত। এতে নিয়মিত চাহিদার চেয়ে ৩০ শতাংশ সরবরাহ ঘাটতি থেকে যাচ্ছে।
আস্থা/এমএইচ














